বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রীয় অতিথি ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, নিরাপত্তা বাহিনীর প্রশংসা ইউনূসের

রাষ্ট্রীয় অতিথি ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, নিরাপত্তা বাহিনীর প্রশংসা ইউনূসের

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রীয় অতিথি ভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক, নিরাপত্তা বাহিনীর প্রশংসা ইউনূসের

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসান এবং বিমানপ্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।