বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

favicon
সাইফুল আলম মিরাজ
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।


সাক্ষাৎকালে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দনবার্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি।


বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি শিক্ষা ও জাপানি ভাষা প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটের সমাধান ও প্রত্যাবাসন কার্যক্রমে জাপানের অব্যাহত সহযোগিতাও প্রত্যাশা করেন।


বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।