বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ২২ অক্টোবরও সরকারি ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ অক্টোবরের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী।


সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি যুক্ত হয়েছে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।


ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দুর্গাপূজার জন্য ২০ ও ২১ অক্টোবর দুই দিনের ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে এর সঙ্গে আরও এক দিন যুক্ত হলো।


এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মূল সরকারি ছুটির বাইরে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।