বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

favicon
মাহামুদুল হাসান
অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

যথাযথ পাশ বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এতে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি বা অনুমতিপত্র যাচাই করতে হবে। যাচাই শেষে অনুমোদিত দর্শনার্থীদেরই সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


নিরাপত্তা শাখার বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।