শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জাইমা রহমানের জাতিসংঘের চাকরিতে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাইমা রহমানের জাতিসংঘের চাকরিতে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

favicon
সাইফুল আলম মিরাজ
জাইমা রহমানের জাতিসংঘের চাকরিতে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, নিজ যোগ্যতার ভিত্তিতেই জাইমা রহমান জাতিসংঘে চাকরি পেয়েছেন।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


মাহদী আমিন বলেন, জাতিসংঘের নিজস্ব নিয়মকানুন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংস্থাটির নির্বাহী কার্যালয়ের মানবসম্পদ বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে জাইমা রহমানের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বা সম্পৃক্ততার সুযোগ নেই।


তিনি আরও বলেন, জাইমা রহমানের নিয়োগসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া এবং আর্থিক সুবিধা জাতিসংঘ নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা ও বহন করছে। ফলে এ নিয়োগে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।


মাহদী আমিন বলেন, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগসংক্রান্ত তথ্য প্রকাশিত রয়েছে। সেখানে থাকা তথ্য যাচাই করলেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।