বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি অব্যাহত, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি অব্যাহত, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি অব্যাহত, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি, সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম—এর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকেই হেয়ার রোডে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমর্থকেরা জমায়েত হচ্ছেন। গত রাতভর যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর, আজও তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাকপন্থীরা।

এই কর্মসূচিকে কেন্দ্র করে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সমর্থকেরা উল্লিখিত দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছেন।

অন্যদিকে, যমুনা ভবনের আশেপাশে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও টানা সাত দিন নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।