শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, বাজুস নির্ধারণ করল নতুন দাম

দেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, বাজুস নির্ধারণ করল নতুন দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, বাজুস নির্ধারণ করল নতুন দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে নতুন মূল্যহার সমন্বয় করা হয়েছে। এই নতুন দাম আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হয়েছে।

বাজুস আরও জানায়,

২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৯৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৭১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

এর আগে, চলতি বছরের ২৩ এপ্রিল দেশে সোনার দাম একবারে ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল, যা ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি ছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম পৌঁছেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। সর্বশেষ ১৮ মে সোনার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার টাকা।

বর্তমানে বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।