মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিনটি গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৫ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার।


তিনি বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে জেলায় ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স-১০’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত।