বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসি অভিমুখে মিছিলে আটক প্রিয়াঙ্কা গান্ধী

ইসি অভিমুখে মিছিলে আটক প্রিয়াঙ্কা গান্ধী

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসি অভিমুখে মিছিলে আটক প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে পুলিশ।


নয়াদিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দেয়। পরে তাকে আটক করা হয়।


সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দলের নেতারা অংশ নেন। নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিরোধীদের অভিযোগ ও আপত্তির মধ্যে তারা এ কর্মসূচি পালন করছেন।


এদিকে মিছিল শুরুর আগে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করতে পারেন বলে তিনি তথ্য পেয়েছেন। তবে তার এই দাবির বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর মিছিলকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াদিল্লির নির্বাচন কমিশন কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।