বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › প্রশাসনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা: রিজভী

প্রশাসনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রশাসনে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা: রিজভী

প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে ফ্যাসিবাদের দোসররা এখনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।


রুহুল কবির রিজভী বলেন, প্রিজন ভ্যান থেকে মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, পতিত সরকারের অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে।


তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থাকা এসব ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকতে হবে।


এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি জানান, জনস্বার্থে সরকার ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে।


ডেঙ্গু মোকাবিলায় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেও জানান রিজভী।