বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ভারতের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে।


এর আগে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়েও আলোচনা হয় বলে সূত্রটি জানিয়েছে।


সোমবার রাতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতের হাইকমিশনার। আগামী বৃহস্পতিবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।