বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › আবরার হত্যাকাণ্ডের জাগরণের চূড়ান্ত পরিণতি চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

আবরার হত্যাকাণ্ডের জাগরণের চূড়ান্ত পরিণতি চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
আবরার হত্যাকাণ্ডের জাগরণের চূড়ান্ত পরিণতি চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তাঁর দাবি, সেই জাগরণের চূড়ান্ত পরিণতিতেই চব্বিশের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কখনো আত্মসমর্পণ করবে না। গত ১৭ বছরে শত হামলা-মামলার মধ্যেও ছাত্রদলের নেতাকর্মীরা গোপনে চলে যাননি। বরং প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, তাঁর ভাষায়, ‘ফ্যাসিবাদী ও গুপ্তরা’ দেশ ও মানুষের জন্য কাজ করে না। তাদের লক্ষ্য থাকে ক্ষমতা দখল, হত্যা ও খুন।


আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর মরদেহ উদ্ধার করা হয়।