শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

favicon
ভোরের আলো ডেস্ক:
বেঙ্গালুরুর এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেবেন ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

ভারতের বেঙ্গালুরুতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠেয় এসআইআর-বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজ। ধ্রুব রাঠি এক ভিডিও বার্তায় তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


ধ্রুব রাঠির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত এসআইআর-বিরোধী বিক্ষোভে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।


অন্যদিকে, অভিনেতা প্রকাশ রাজও পৃথক এক ভিডিও বার্তায় সমাবেশে নিজের উপস্থিতির কথা জানিয়েছেন। তিনি বলেন, সবাইকে দলে দলে সমাবেশে আসতে হবে।


প্রকাশ রাজ জানান, ওই সমাবেশে ঐশে ঘোষ, নেহা বোরা, বিভিন্ন তরুণ সংগঠনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও এতে অংশ নেবেন বলে জানান তিনি।


ভিডিও বার্তায় প্রকাশ রাজ এসআইআর নিয়ে নিজেদের অবস্থানের পক্ষে সংহতি প্রকাশ করতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।