শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

favicon
ভোরের আলো ডেস্ক:
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডীয় লেখক অ্যান কার্সন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নোবেল কমিটি এ পুরস্কারের ঘোষণা দেয়।


ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টিকারী সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে।


নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, কার্সনের প্রায় সব সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে শব্দের প্রতি ভাষাতত্ত্ববিদের গভীর অনুরাগ এবং নতুন অর্থ অনুসন্ধানে কবির আকাঙ্ক্ষার মিলন। তিনি নিজেই শব্দের ব্যুৎপত্তিকে তার সাহিত্যকর্মের সূচনাবিন্দু হিসেবে উল্লেখ করেছেন।


অ্যান কার্সন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা লেখা, অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।


চলতি বছর নোবেল পুরস্কারের এটি তৃতীয় ঘোষণা। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে এবং বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।


আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেবেন।