সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নারায়ণগঞ্জে ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জে ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জে ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ট্রলারঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।


শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বক্তাবলি এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় চাঁদাবাজি, কমিশন বাণিজ্য এবং ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাদের সিপাহীর বিরোধ চলছিল।


সম্প্রতি এই বিরোধে কাদের সিপাহীর সঙ্গে যুক্ত হন আওয়ামী লীগ নেতা সামেদ আলী। এরপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।


সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের পরিচয়, তাঁদের শারীরিক অবস্থা এবং সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।