শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও প্রতারক

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও প্রতারক

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও প্রতারক

বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিয়ে কাজ করতে আসা জার্মান পর্যটক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারণার শিকার হয়েছেন। রেলের স্টাফ পরিচয় দেওয়া এক ব্যক্তি তার ল্যাপটপসহ ব্যাগ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।


ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্য অনুযায়ী, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের স্টাফ হিসেবে পরিচয় দিয়ে স্টেশনের ওয়েটিং রুমে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে বিশ্বাস অর্জন করে ওই ব্যক্তি তার কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে যাওয়ার পরামর্শ দেন।


সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় সে। ব্যাগে একটি ম্যাকবুকসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে জানান ওই জার্মান পর্যটক।


পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান ক্রিল লেন্ডার ওয়েবার। তার ম্যাকবুকের অবস্থান শনাক্ত করে সেটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র না থাকায় অনলাইনে ওই পর্যটকের সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে হারানো জিনিসপত্র উদ্ধারে সদর থানা পুলিশের একটি দল কাজ করছে।