শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশনের ঘোষণা

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশনের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশনের ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী সোমবার (১২ অক্টোবর) অনশনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা দাবি করেন, বিদেশি অপারেটরের হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল তুলে দিলে বন্দরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।


বন্দর রক্ষা কমিটির নেতারা বলেন, জনমত উপেক্ষা করে এবং চুক্তির বিভিন্ন শর্ত গোপন রেখে এ ধরনের চুক্তি করা আত্মঘাতী সিদ্ধান্ত। তারা চুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।


বিক্ষোভ কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটির পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।


এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়।


চুক্তি সইকে কেন্দ্র করে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনেও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।