সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে পরমাণু বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।


রোববার (১১ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এই গুরুত্বপূর্ণ পর্যায়কে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বলা হয়।


প্রথম ইউনিটের জন্য ‘বি-টু’ পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ‘বি-ওয়ান’ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন বি-টু পর্যায়ের কাজ সম্পন্ন হলে পরবর্তী ‘সি’ ও ‘ডি’ ধাপের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


কর্তৃপক্ষের আশা, বি-টু পর্যায়ের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে।


প্রাথমিক পর্যায়ে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।