সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি অফিস আদেশকে ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


রোববার (১১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি অ্যাকাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে প্রচারিত কথিত অফিস আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।


মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এ ধরনের তথ্য প্রচার অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।


এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, কথিত বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি এটি সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে শেয়ার কিংবা প্রচার করা থেকেও বিরত থাকতে হবে।


শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্য জানতে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানা: [www.shed.gov.bd।](http://www.shed.gov.bd)