মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. দাউদ মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগদান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।


সভায় নতুন সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। তাই প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।


এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন ও মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।