মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অন্তর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ওই পর্যটকের চুরি যাওয়া ক্যামেরা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।


রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুড়িয়া পট্টি এলাকার একটি দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর বেলা ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবার। এ সময় ভেস্ট পরা এক বাংলাদেশি যুবককে তার সঙ্গে দেখা যায়।


পরে পর্যটক ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টাকা তুলতে বুথে যান। সেখান থেকে ফিরে এসে তিনি ওই যুবককে আর দেখতে পাননি। একই সঙ্গে তার ব্যাগের মালামালও খুঁজে পাননি।


এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় গিয়ে অভিযোগ করেন জার্মান পর্যটক। অভিযোগ পাওয়ার পর চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।


অবশেষে ঘটনার পাঁচ দিন পর ল্যাপটপটি উদ্ধার করা হলো। তবে পর্যটকের ক্যামেরা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।