কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
দেশজুড়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পর্যায়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এসব কমিটি কিশোর গ্যাং প্রতিরোধে কাজ করবে।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতিটি উপজেলায় কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকবেন কমিটির সদস্যসচিব।
এ উদ্যোগের মাধ্যমে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের মধ্যে সমন্বয় জোরদার করে স্থানীয় পর্যায়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে দেশের সব উপজেলায় কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।