মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।


সফরসূচি অনুযায়ী, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। এ সময় সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি জনসভায় যোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।


সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।


দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি।


বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৪টা