মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি খরচ সামাল দিতে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, কৃষকদের সহায়তায় দেশটির কৃষি বিভাগ নতুন একটি কর্মসূচি চালু করবে, যার নাম ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’।


এই কর্মসূচির আওতায় কৃষকেরা এককালীন আর্থিক সহায়তা পাবেন। ফসল কাটার মৌসুমে ডিজেলের বাড়তি ব্যয়ের চাপ কমানো এবং কৃষকদের উৎপাদন কার্যক্রমে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।


নির্বাচনী প্রচারের মধ্যে কৃষকদের জন্য এ সহায়তার ঘোষণা দিলেন ট্রাম্প। তবে কর্মসূচির আওতায় কারা সহায়তা পাবেন এবং অর্থ বিতরণের বিস্তারিত নিয়ম সম্পর্কে ঘোষণায় আর কোনো তথ্য দেওয়া হয়নি।