হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: গ্যালারিতে ছবি-ভিডিও সেভ হবে কি না, এখন সিদ্ধান্ত প্রেরকের!
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করছে।
ব্যক্তিগত বার্তা বিনিময়ের পাশাপাশি অফিসিয়াল কাজেও হোয়াটসঅ্যাপ এখন গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে প্রয়োজনীয় নথিপত্রের আদান-প্রদান যেমন এখানে হয়, তেমনি অনেক সময় অপ্রয়োজনীয় ছবি ও ভিডিওও আসতে থাকে। যা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে ডাটা এবং ফোনের স্টোরেজ নষ্ট করে ফেলে।
এই বিষয়টি মাথায় রেখে, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা নতুন একটি ফিচার চালু করেছে। এখন থেকে কোনো ছবি বা ভিডিও প্রাপক ডাউনলোড করবেন কি না, তার সিদ্ধান্ত প্রেরকই নিতে পারবেন। অর্থাৎ প্রেরকই নির্ধারণ করবেন, প্রাপক সেটি গ্যালারিতে সংরক্ষণ করতে পারবেন কি না।
এই নতুন নিয়ন্ত্রণব্যবস্থার ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় ডাটা ব্যবহারের সমস্যা কমবে, তেমনি ব্যক্তিগত ছবি বা ভিডিওর অপব্যবহারের ঝুঁতিও হ্রাস পাবে।
জানা গেছে, ভবিষ্যতে শুধু ছবি বা ভিডিও নয়, টেক্সট ম্যাসেজের ক্ষেত্রেও এই ধরনের নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হতে পারে। খুব শিগগিরই সব ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।