মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের

দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে নতুন স্বৈরাচার হয়ে উঠছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের

দেশে বিএনপি নতুন স্বৈরাচারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, বিএনপি তা চায় না বলেও দাবি করেছেন তিনি।


সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।


সভায় নাহিদ ইসলাম বলেন, কোনো স্বৈরাচারী শক্তিকে শুরুতেই রুখে দিতে না পারলে পরবর্তী সময়ে এর জন্য ভুগতে হয়। তাই স্বৈরাচারী প্রবণতা দেখা দিলে শুরু থেকেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।


তিনি বলেন, ২০০৮ সালের পর আওয়ামী লীগকে শুরুতেই প্রতিরোধ করা সম্ভব হয়নি। এর ফলে দলটি দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল। বিএনপিও এখন একই কায়দায় এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশে ব্যাপক দমন-পীড়ন চলছে। মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। সাংবাদিকদের ওপরও নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।


এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।