শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › পাবনায় বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরের দাফন সম্পন্ন, পরিবার পাবে ৫০ হাজার টাকা

পাবনায় বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরের দাফন সম্পন্ন, পরিবার পাবে ৫০ হাজার টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
পাবনায় বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরের দাফন সম্পন্ন, পরিবার পাবে ৫০ হাজার টাকা

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রপাতে নিহত ছয় শিশু-কিশোরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের বাসুদেবপুর গোরস্থান মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।


নিহতরা হলেন—মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)। নিহত ছয়জন পরস্পরের আত্মীয়।


মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণহানি


এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শৌখিন মৎস্যশিকারি বড়শি দিয়ে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন।


নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা


পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।