মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে গেছে।


কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব কুমার বারৈ জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।


তিনি আরও জানান, বাসের চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে তাঁরা বাসটি ওই স্থানে রেখে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।


তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।