বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।


বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় ঘটেছে। স্থানটি শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। সংঘর্ষে জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস ছিল।


দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।