শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিনোদনভারতে মিস ওয়ার্ল্ডে অপ্রীতিকর অভিজ্ঞতা, পদত্যাগ করলেন মিস ইংল্যান্ড

ভারতে মিস ওয়ার্ল্ডে অপ্রীতিকর অভিজ্ঞতা, পদত্যাগ করলেন মিস ইংল্যান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতে মিস ওয়ার্ল্ডে অপ্রীতিকর অভিজ্ঞতা, পদত্যাগ করলেন মিস ইংল্যান্ড

ভারতে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন মিস ইংল্যান্ড মিলা ম্যাগি, এবং এর সাথে সাথেই আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সাড়া ফেলে দিয়েছেন। ৭৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রতিযোগী প্রতিযোগিতা শুরুর পর এমনভাবে পদত্যাগ করলেন।

মিলা ম্যাগির দাবি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, "নিজেকে যেন যৌনকর্মী বলে মনে হচ্ছিল। যেভাবে বাঁদরকে নাচানো হয়, ঠিক সেভাবেই আমাদের দিয়ে পারফর্ম করানো হচ্ছিল। আমি কারও বিনোদনের উপকরণ হয়ে থাকতে আসিনি।"

তার ভাষ্যমতে, প্রতিযোগীদের সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে মেকআপ, পোশাক পরিবর্তন ও প্রদর্শন করতে বাধ্য করা হচ্ছে, এরপর তাদের ধনী পুরুষদের সামনে হাঁটানো হয়। একটি পর্যায়ে প্রতিযোগীদের দুইজন করে বিভক্ত করে প্রতিটি টেবিলে ছয়জন পুরুষের সামনে পাঠানো হচ্ছিল মনোরঞ্জনের উদ্দেশ্যে।

মিস ইংল্যান্ড জানান, তিনি ভেবেছিলেন এই প্রতিযোগিতা হয়তো আধুনিক মানসিকতায় পরিচালিত হবে। কিন্তু বাস্তবে, এখানেও নারীদের শোষণের পুরনো দৃষ্টিভঙ্গিই বজায় রাখা হয়েছে। “এটা ছিল অত্যন্ত অসম্মানজনক,” মন্তব্য করেন মিলা।

এই ঘটনার পর তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, "মিলা ম্যাগি, তুমি একজন শক্তিশালী নারী। আমাদের রাজ্যে তোমার সঙ্গে যা ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।"

মিলা ম্যাগি


প্রসঙ্গত, মিলা পেশায় একজন লাইফগার্ড এবং সিপিআর-এর মাধ্যমে প্রাণ রক্ষাকারী হিসেবে কাজ করেন। 'মিস ইংল্যান্ড' প্রতিযোগিতায় অংশ

নেওয়ার সময়ও তিনি নিয়ম বদলের দাবি জানিয়ে সফল হয়েছিলেন। তবে এবার ‘মিস ওয়ার্ল্ড’ মঞ্চে এসে তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হয়, যা তাকে বাধ্য করে প্রতিযোগিতা ত্যাগ করতে।

মিলার অভিযোগ নতুন করে সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে নারীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে বিশ্বজুড়ে।