বুধবার , ২২ এপ্রিল ২০২৬
বুধবার , ২২ এপ্রিল ২০২৬
হোমবিনোদনপাকিস্তানি পোশাক ব্র্যান্ডে আলিয়া ভাটের ছবি ঘিরে বিতর্ক, এআই ব্যবহারের অভিযোগ

পাকিস্তানি পোশাক ব্র্যান্ডে আলিয়া ভাটের ছবি ঘিরে বিতর্ক, এআই ব্যবহারের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানি পোশাক ব্র্যান্ডে আলিয়া ভাটের ছবি ঘিরে বিতর্ক, এআই ব্যবহারের অভিযোগ

পাকিস্তানের একটি পোশাক ব্র্যান্ডে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ছবি ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আলিয়ার ছবি ব্যবহার করে ব্র্যান্ডটি নিজেদের পণ্যের প্রচারণা চালাচ্ছে।

‘ওয়াজায়েশ’ নামের ওই পাকিস্তানি পোশাক ব্র্যান্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের একাধিক ছবি প্রকাশ করে দাবি করে, অভিনেত্রী তাদের ‘পিওর শিষা সিল্ক কালেকশন’ পছন্দ করেন।

পোস্টটি প্রকাশের পর অনেকেই প্রশ্ন তোলেন, আলিয়া ভাট এ প্রচারণার বিষয়ে অবগত কিনা। সামাজিক মাধ্যমে কেউ এটিকে ভুয়া মার্কেটিং, কেউ প্রতারণা, আবার কেউ সস্তা এআই-নির্ভর প্রচারণা বলে মন্তব্য করেন।

ভারতে পাকিস্তানি সিনেমার মুক্তি ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।