রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমবিনোদনঅভিনেত্রীর দাবিতে নতুন বিতর্কে যুজবেন্দ্র চাহাল, মানহানি মামলার অভিযোগ
যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়কে ঘিরে নতুন বিতর্ক, মানহানির মামলা নিয়ে আলোচনা

অভিনেত্রীর দাবিতে নতুন বিতর্কে যুজবেন্দ্র চাহাল, মানহানি মামলার অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
অভিনেত্রীর দাবিতে নতুন বিতর্কে যুজবেন্দ্র চাহাল, মানহানি মামলার অভিযোগ

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল-কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার তার নাম জড়িয়েছে বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়-এর সঙ্গে।

অভিনেত্রীর দাবি, একটি বার্তা ও কথোপকথনের স্ক্রিনশট প্রকাশের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চাহাল। বিষয়টি নিয়ে তিনি জানান, তিনি হালকা মেজাজে কিছু কথা বললেও তা পরে বড় আকারে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তানিয়া চট্টোপাধ্যায় আরও দাবি করেন, তিনি গণমাধ্যমের সামনে নিজের ফোন দেখিয়ে কিছু কথোপকথনের স্ক্রিনশট উপস্থাপন করেছিলেন। সেখানে ক্রিকেটার তাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর চাহালের টিমের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই বার্তাগুলো মুছে ফেলতে চাপ দেওয়া হয়।

অভিনেত্রীর ভাষায়, বিষয়টি এতটা ছড়িয়ে যাবে তা তিনি ভাবেননি এবং এতে তিনি বেশি ট্রোলিংয়ের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন।