সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমবিনোদনগ্যাংস্টার’-এর ২০ বছর: নির্মাণের অজানা গল্প জানালেন অনুরাগ বসু

গ্যাংস্টার’-এর ২০ বছর: নির্মাণের অজানা গল্প জানালেন অনুরাগ বসু

favicon
ভোরের আলো ডেস্ক:
গ্যাংস্টার’-এর ২০ বছর: নির্মাণের অজানা গল্প জানালেন অনুরাগ বসু

ভারতীয় চলচ্চিত্রের কাল্ট ক্লাসিক ‘গ্যাংস্টার’ মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি নির্মাণের পেছনের নানা অজানা ও মজার স্মৃতি শেয়ার করেছেন পরিচালক অনুরাগ বসু।

তিনি জানান, সিনেমাটির মূল ভাবনা এসেছিল মহেশ ভাটের একটি লাইনের মাধ্যমে—একজন গ্যাংস্টারকে তার প্রেমিকা ধোঁকা দিচ্ছে। সেই ধারণা থেকেই অনুরাগ দুই সপ্তাহেরও কম সময়ে লিখে ফেলেন ‘গ্যাংস্টার’-এর পুরো চিত্রনাট্য।

সিমরান চরিত্রে কঙ্গনা রানাওয়াতকে বেছে নেওয়ার গল্পও তুলে ধরেন তিনি। বহু অডিশনের পর কঙ্গনাকে দেখেই চরিত্রটির জন্য উপযুক্ত মনে হয়েছিল। যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন অপেক্ষা করেছিলেন অনুরাগ।

সিনেমার শুটিং চলাকালে অনুরাগ বসু ক্যান্সারের চিকিৎসার মধ্যেও দক্ষিণ কোরিয়ায় শুটিং করেন। সীমিত বাজেটের কারণে ছোট ইউনিট নিয়ে কাজ করতে হয়, এমনকি খরচ বাঁচাতে ইউনিটের সদস্যরা নিজেরাই রান্না করতেন বলেও জানান তিনি।

সংগীত নিয়েও উঠে আসে চমকপ্রদ তথ্য। অনুরাগ জানান, জনপ্রিয় গান ‘ইয়া আলি’ প্রথমে সিনেমার অংশ ছিল না; শেষ মুহূর্তে গানটি যুক্ত করা হয়। আর তার ব্যক্তিগত পছন্দের শীর্ষে রয়েছে ‘ভিগি ভিগি’।

মাত্র সাড়ে তিন কোটি টাকার বাজেটে নির্মিত ‘গ্যাংস্টার’ পরবর্তীতে বলিউডের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে ওঠে। অনুরাগ বসুর পরিচালনা এবং কঙ্গনা রানাওয়াত ও ইমরান হাশমির অভিনয় আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে আছে।