রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ৩৫ টাকা কেজি দরে আমন ধান, সিদ্ধ চাল ৪৯ টাকা

৩৫ টাকা কেজি দরে আমন ধান, সিদ্ধ চাল ৪৯ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
৩৫ টাকা কেজি দরে আমন ধান, সিদ্ধ চাল ৪৯ টাকা

চলতি আমন মৌসুমে ৩৫ টাকা কেজি দরে ধান এবং ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এ ছাড়া আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৪৮ টাকা।


রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে ধান, চাল ও গম সংগ্রহসংক্রান্ত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব দাম নির্ধারণ করা হয়।


পরে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, ২০২৬ সালের আমন মৌসুমে সরকার ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে।


তিনি জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


এ ছাড়া ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু হবে। চাল সংগ্রহ কার্যক্রমও আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান খাদ্যমন্ত্রী।