রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।


রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ত্রাণমন্ত্রী বলেন, খাল খননের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে কাজ করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘মডেল খাল’। এ উদ্যোগের আওতায় শুধু খাল খনন করেই দায়িত্ব শেষ করা হবে না। খালের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে পরবর্তী সময়ে মাটি ভরাট করে কেউ খাল দখল করতে না পারে।


মহেন্দ্রনগর খালের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১৯৮০ সালে খালটি খনন করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। খাল ভরাট করে সেখানে ফসলি জমি ও বাড়িঘর নির্মাণ করা হয়েছে।


ভবিষ্যতে যেন কোনো খালের ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।