বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › কপ-৩১ সম্মেলনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

কপ-৩১ সম্মেলনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
কপ-৩১ সম্মেলনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।


বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ আলোচনা।


বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।


বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।