বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন-ভেন্টিলেটরসহ সব চিকিৎসা সরঞ্জাম দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন-ভেন্টিলেটরসহ সব চিকিৎসা সরঞ্জাম দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশুদের জীবন রক্ষায় ভ্যাকসিন-ভেন্টিলেটরসহ সব চিকিৎসা সরঞ্জাম দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় টিকা, ভেন্টিলেটরসহ সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে সরকার। একই সঙ্গে দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি সংযোজন ও বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কোনো শিশুর যেন মৃত্যু না হয়, সে লক্ষ্যে চিকিৎসকদের কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকার আওতায় ছিল না বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্বাস্থ্য খাতের বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার কাজ করবে। শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নেবে।