বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা, আটক ২

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা, আটক ২

favicon
ভোরের আলো ডেস্ক:
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা, আটক ২

রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে অবস্থিত ওই কুরিয়ার সার্ভিসের ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ওয়্যারহাউসের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।


আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।