বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কালিয়াকৈরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

favicon
ভোরের আলো ডেস্ক:
কালিয়াকৈরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।


পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে কারখানায় প্রবেশ না করে তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।


পরিস্থিতির কারণে পরে সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এরপর আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।


একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।