বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় নিয়ে হাইকোর্টে শুনানি আজ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় নিয়ে হাইকোর্টে শুনানি আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় নিয়ে হাইকোর্টে শুনানি আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হচ্ছে হাইকোর্টে। সোমবার (১৬ নভেম্বর) মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।


বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।


এর আগে মাত্র ১৯ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।


পরে বিচারিক আদালতের রায়ের নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিলও করা হয়।


আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য হাইকোর্ট রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন।


রাষ্ট্রপক্ষ জানিয়েছে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা করছেন তারা।