বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় আজ

শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় আজ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।


এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের এক দিনের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার পুরো ঘটনা সম্পর্কে জানতেন স্বপ্না খাতুন। বিষয়টি জানার পর তিনি তাঁর স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এ কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনিও অপরাধের সঙ্গে জড়িত। শুনানি শেষে দুই আসামির সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।


মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।


পরে ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটির ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।


আজকের রায়ের মধ্য দিয়ে দুই আসামির মৃত্যুদণ্ডের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত জানা যাবে।