সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়াসিম আকরামসহ ছয়জন হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কার্যক্রম হতে পারে।


মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে পাঁচজন কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।


অন্যদিকে, মামলার ১৭ আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।


উল্লেখ্য, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।