শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিবিদ্যুৎ বিভ্রাটে টেলিকম সেবায় ভয়াবহ ব্যাঘাত, জরুরি ভিত্তিতে রিস্টোরের চেষ্টা

বিদ্যুৎ বিভ্রাটে টেলিকম সেবায় ভয়াবহ ব্যাঘাত, জরুরি ভিত্তিতে রিস্টোরের চেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদ্যুৎ বিভ্রাটে টেলিকম সেবায় ভয়াবহ ব্যাঘাত, জরুরি ভিত্তিতে রিস্টোরের চেষ্টা


নিম্নচাপজনিত ঝড়, জলোচ্ছ্বাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণে সারাদেশজুড়ে টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যেই ৫ হাজার ৯০৪টি টেলিকম সাইট বন্ধ হয়ে গেছে।


শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তাইয়েব আহমেদ একটি ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যার ফলে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক স্থানেই টেলিযোগাযোগ সেবা ভেঙে পড়েছে। পল্লী বিদ্যুৎ ও টেলিকম সেবাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


বিশেষ সহকারী আরও জানান, প্রবল বর্ষণে বহু টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বর্তমানে ৫ হাজারেরও বেশি সাইট বন্ধ রয়েছে।


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল।