নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ এবারও নস্যাৎ করবে: রাষ্ট্রপতি
দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ অতীতেও নস্যাৎ করেছে, এবারও করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবোতে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে পৌঁছেছে। তাই কোনো গোষ্ঠী যেন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে সংবিধানে স্বীকৃত অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের অসৎ কাজ পরিহার করে ভালো কাজের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার পরামর্শ দেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মা ও মাটির জন্য সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।