ফোন নম্বর ছাড়াই অডিও-ভিডিও কল, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ
এটি একটি নতুন প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যা সরাসরি ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এর ভেতরেই যুক্ত থাকবে। মাস্কের লক্ষ্য এক্সকে ‘সবকিছু এক জায়গায়’— অর্থাৎ অল-ইন-ওয়ান অ্যাপে রূপান্তর করা। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই চালু হলো ‘এক্সচ্যাট’।
নতুন এই অ্যাপটিতে রয়েছে নিরাপত্তা ও গোপনীয়তার সর্বোচ্চ নিশ্চয়তা।
এক্সচ্যাটে রয়েছে বিটকয়েন স্টাইল এনক্রিপশন, চার ডিজিটের পাসকোড সুরক্ষা, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ এবং ক্রস-প্ল্যাটফর্ম অডিও ও ভিডিও কল সুবিধা— যা ব্যবহার করতে ফোন নম্বর প্রয়োজন নেই।
বর্তমানে এটি বেটা ভার্সনে সীমিত সংখ্যক পেইড ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এক্সচ্যাটকে মাস্ক একটি “সম্পূর্ণ নতুন স্থাপত্যে নির্মিত অ্যাপ” বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে। যদিও বিটকয়েনের মতো এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের কথা বলা হলেও তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন মেটার হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে, তবে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এখনো তা পুরোপুরি কার্যকর হয়নি।
এক্সচ্যাট হলো ইলন মাস্কের বৃহৎ পরিকল্পনার অংশ, যেখানে এক্স অ্যাপটি ভবিষ্যতে মেসেজিং, পেমেন্ট, মিডিয়া শেয়ারিং এমনকি ডেটিংয়ের মতো সেবা এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে— উইচ্যাটের মতো একটি মাল্টিফাংশনাল অ্যাপ হিসেবেই।