শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিস্পেনে উদ্ভাবিত এআই যন্ত্র দিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তায় বিপ্লবের সম্ভাবনা

স্পেনে উদ্ভাবিত এআই যন্ত্র দিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তায় বিপ্লবের সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
স্পেনে উদ্ভাবিত এআই যন্ত্র দিয়ে স্বাস্থ্য ও নিরাপত্তায় বিপ্লবের সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য বিশ্লেষণে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতিতে এটি মানুষের আবেগও বুঝতে শিখছে। এমনই এক উদ্ভাবন করেছে স্প্যানিশ প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তৈরি ‘কোপার্নিকা’ নামের একটি এআই সিস্টেম ভিডিও ফিড বিশ্লেষণের মাধ্যমে হাজারো মানুষের অনুভূতি একসাথে শনাক্ত করতে সক্ষম। এটি ‘রিয়েল-টাইম ইমোশনাল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে যন্ত্র ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও সংবেদনশীল করে তোলে।


কোপার্নিকা সিস্টেমে রয়েছে:


ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং


ভয়েস রিকগনিশন


শরীরের ভঙ্গিমা বিশ্লেষণ


ব্যক্তিগত আচরণগত ডেটা বিশ্লেষণের ক্ষমতা


এই প্রযুক্তি শুধু আবেগ বিশ্লেষণেই সীমাবদ্ধ নয়। এটি স্নায়ুবিক জটিলতার পূর্বাভাস দিতেও সক্ষম। যেমন— স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটার আগেই সেগুলোর সম্ভাব্যতা শনাক্ত করতে পারে। মুখের অস্বাভাবিক নড়াচড়া কিংবা চোখের মণির পরিবর্তন বিশ্লেষণ করে স্বাস্থ্যঝুঁকি আগেভাগে চিহ্নিত করতে পারে এআইটি।


স্বাস্থ্য, নিরাপত্তা ও শিক্ষা খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছে নিউরোলজিকা।


তারা আরও জানিয়েছে, এই প্রযুক্তি ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি চায়, অন্যান্য প্রযুক্তি নির্মাতারাও যেন সহজেই এই উদ্ভাবন নিজেদের প্ল্যাটফর্মে একীভূত করতে পারে।


সবশেষে, নিউরোলজিকা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নৈতিকতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে— যেন এই শক্তিশালী প্রযুক্তি মানুষের অধিকার লঙ্ঘন না করে।