শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমশিক্ষাএইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণে সতর্কতা, প্রশ্নের কোড যাবে এসএমএসে

এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণে সতর্কতা, প্রশ্নের কোড যাবে এসএমএসে

favicon
ভোরের আলো ডেস্ক:
এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণে সতর্কতা, প্রশ্নের কোড যাবে এসএমএসে

২০২5 সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।


পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক কড়া নির্দেশনা জারি করা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা:

পরীক্ষার হলে ঢুকতে হবে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে।


অনিবার্য কারণে দেরিতে প্রবেশ করলে, পরীক্ষার্থীর নাম, রোল, সময় ও কারণ লিখে বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।


প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসে জানানো হবে।


ভারপ্রাপ্ত কর্মকর্তার বাইরে কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না, এবং সেটি ছবি তুলতে না-পারা এমন হতে হবে।


আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষার্থী নির্দেশনা:

ওএমআর শিটে সঠিক তথ্য পূরণ করতে হবে।


উত্তরপত্র ভাঁজ করা যাবে না।


মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ কেন্দ্রে।


বহুনির্বাচনি ও সৃজনশীল অংশে কোনো বিরতি থাকবে না।


প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।


শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।


নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়া যাবে না।


উপস্থিতি পত্রে স্বাক্ষর বাধ্যতামূলক।


এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি জোরদার করা হবে, যাতে কোনোভাবে প্রশ্ন ফাঁস বা বিভ্রান্তি সৃষ্টি না হয়।


সকল প্রস্তুতি ও নির্দেশনার মাধ্যমে পরীক্ষা যেন সুশৃঙ্খল, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার।