ফাতেহা-ই ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন
ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহমের তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের স্কুল ও কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল।
তবে ইসলামি ধর্মীয় বিভিন্ন দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সংশ্লিষ্ট তারিখে পরিবর্তন আসতে পারে।