শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › শিক্ষা › আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

favicon
অনলাইন সংস্করণ
আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল দুপুর ২টায় একযোগে প্রকাশিত হবে।


শিক্ষার্থীরা তাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেন্দ্রীয় ফলাফল পোর্টাল ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।


এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও ফল জানা যাবে। নির্ধারিত ফরম্যাটে টাইপ করে শর্টকোড ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।


ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নিয়েছিল মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী।


/এআই/