বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশজাতীয় সনদ তৈরিতে দ্রুত অগ্রগতির ইঙ্গিত ঐকমত্য কমিশনের

জাতীয় সনদ তৈরিতে দ্রুত অগ্রগতির ইঙ্গিত ঐকমত্য কমিশনের

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় সনদ তৈরিতে দ্রুত অগ্রগতির ইঙ্গিত ঐকমত্য কমিশনের

চলতি সপ্তাহে তিন দিনের আলোচনার মধ্য দিয়ে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।


রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের আলোচনায় এই মন্তব্য করেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।


তিনি বলেন, “এই সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এর মধ্যেই আমরা বড় ধরনের অগ্রগতি করতে চাই। দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যেতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে একটা যৌক্তিক জায়গায় পৌঁছাতে চাই। প্রয়োজনে সেটা ৩১ জুলাই হতে পারে।”


আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য ছিল:


প্রধান বিচারপতি নিয়োগ


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা


জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয়


এর আগে ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি এবং বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে কিছু ঐকমত্য তৈরি হয়েছে।